English

24 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
- Advertisement -

খালে মাছের চাষ, খালপাড়ে গাছ লাগানো হবে: ত্রাণমন্ত্রী

- Advertisements -

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, অচিরেই দেশব্যাপী খালখনন ও বৃক্ষরোপণ কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এসব খালে মাছের চাষ ও খালপাড়ে বনজ, ফলদ ও ঔষধি গাছ লাগানো হবে। এর মাধ্যমে একদিকে এলাকা দৃষ্টিনন্দন হয়ে উঠবে, অন্যদিকে জনগোষ্ঠীর পুষ্টি ও আমিষের চাহিদা কিছুটা হলেও পূরণ হবে।

রবিবার (০৮ মার্চ) দুপুরে সচিবালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন। সভায় আরও বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব সাইদুর রহমান খান।

মন্ত্রী বলেন, জনগণের বিপুল সমর্থনে বিজয়ী বিএনপি সরকার নির্বাচনী ম্যান্ডেট অনুযায়ী দেশব্যাপী আগামী ৫ বছরে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও ২৫ লাখ বৃক্ষরোপণের কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। আগামী ১৬ মার্চ থেকে এ কার্যক্রম শুরু হবে। এ সময় তিনি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে এ কর্মসূচি বাস্তবায়নের জন্য সবার প্রতি আহ্বান জানান।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/1rdl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন