দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী করোনায় আক্রান্ত

- Advertisements -

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রোববার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

Advertisements

এতে বলা হয়েছে, গতকাল শনিবার কোভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দেন এনামুর রহমান। রোববার তার করোনা পরীক্ষার ফল করোনা পজিটিভ আসে।

এনামুর রহমান বর্তমানে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস) এবং সহকারী একান্ত সচিব (এপিএস) কোয়ারেন্টাইনে রয়েছেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/799n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন