English

30 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১০, ২০২৬
- Advertisement -

পুলিশের চার কর্মকর্তার বদলি-পদায়ন

- Advertisements -

বিসিএস (পুলিশ) ক্যাডারের চার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।

মঙ্গলবার (১০ মার্চ) রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে এতে উল্লেখ করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন (বিপি-৭৮০৬১১৯৭২২)কে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এর পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপপুলিশ কমিশনার মো. তারেক মাহমুদ (বিপি-৮২১০১২৬৯০৮)কে হবিগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

পুলিশ সুপার চুয়াডাঙ্গা মোহাম্মদ মনিরুল ইসলাম (বিপি-৭৭০৮১২১৫৬৫)কে স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর বিশেষ পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

অন্যদিকে, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান (বিপি-৭৯০৮১২১৬৯৫)কে চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/0hgw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন