সদরঘাটে সংঘটিত লঞ্চ দুর্ঘটনায় নৌপরিবহন মন্ত্রণালয় কর্তৃক ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন

- Advertisements -

গত ১৮ মার্চ ২০২৬ তারিখে সদরঘাটের ১৪ নম্বর পন্টুনের কাছে ঢাকা–ইলিশা (ভোলা) রুটের ‘আসা যাওয়া–৫’ নামক একটি লঞ্চের সাথে ঢাকা–দৌলতদিয়া–যশোরহাট রুটের ‘এমভি জাকির স্মার্ট–৩’ নামক লঞ্চের সংঘর্ষ ঘটে এবং হতাহতের ঘটনা ঘটে।

সংঘটিত দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং দায়ী ব্যক্তিদের সনাক্তকরণের নিমিত্ত নৌপরিবহন মন্ত্রণালয় কতৃক ৬ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেন:

১। মোঃ আবুল ইসলাম , অতিরিক্ত সচিব, নৌপরিবহন মন্ত্রণালয় — আহ্বায়ক
২। আব্দুল্লাহ আল-মামুন পুলিশ সুপার, নৌ পুলিশ, ঢাকা অঞ্চল — সদস্য
৩। এস এম শাহেদ রেজা, পরিচালক (ক্রয় ও সংরক্ষণ), বিআইডব্লিউটিএ — সদস্য
৪। মোহাম্মদ এহতেছানুল হক ফকির, ইঞ্জিনিয়ার এন্ড শিপ সার্ভেয়ার (সদরঘাট), নৌপরিবহন অধিদপ্তর — সদস্য
৫। এ কে এম শামসুজ্জোহা, সহকারী পরিচালক (অপারেশন), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর, ঢাকা — সদস্য
৬। মোঃ মেহেদী হাসান, সহকারী সচিব, নৌপরিবহন মন্ত্রণালয় — সদস্য সচিব

উক্ত কমিটিকে আগামী ০৩ ( তিন) কার্যদিবসের মধ্যে দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে সুপারিশসহ প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করা হয়েছে।

এছাড়া, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল দপ্তর ও সংস্থাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

নৌপরিবহন মন্ত্রণালয় এ মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করছে এবং নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। একই সঙ্গে আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/sz4m
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন