English

22 C
Dhaka
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৬
- Advertisement -

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২০২৬–২০২৭ মেয়াদের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

- Advertisements -

নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ২০২৬-২০২৭ মেয়াদের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।
নতুন কমিটিতে সংগঠনের প্রতিষ্ঠাতা হিসেবে রয়েছেন জনাব ইলিয়াস কাঞ্চন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন মিরাজুল মইন জয় ও মহাসচিব হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব লিটন এরশাদ।

কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন সর্বজনাব সাদেক হোসেন বাবুল, এডভোকেট বিল্লাল হোসেন, এস এম আজাদ হোসেন ও ব্যারিস্টার এম আর হাসান।

যুগ্ম মহাসচিব পদে দায়িত্ব পালন করবেন সর্বজনাব জুনাইদুর রহমান মাহফুজ, এডভোকেট তৌফিক আহসান টিটু, মো. গনি মিয়া বাবুল ও মো. কাইয়ুম খান।

অর্থ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন জনাব আসাদুর রহমান। এছাড়া সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন জনাব মো. আব্দুর রহমান। সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন সর্বজনাব জহিরুল ইসলাম মিশু, শফিক আহমেদ সাজিব, কামাল হোসেন খান ও এম নাহিদ মিয়া।

কমিটির অন্যান্য সম্পাদকীয় পদে রয়েছেন-
আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আরিফুল ইসলাম কলিন্স,
প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব মো. মাজহারুল ইসলাম,
দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক জনাব ড. মোঃ মাহবুব আলম তালুকদার,
দপ্তর সম্পাদক জনাব ফিরোজ আলম মিলন,
প্রচার সম্পাদক জনাব মো. জাহিদুর রহমান,
প্রকাশনা সম্পাদক জনাব মো. আব্দুর রাজ্জাক,
আইন বিষয়ক সম্পাদক এডভোকেট দীপক কুমার সরকার,
সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জনাব মোঃ মফিজুর রহমান খান বাবু,
সমাজকল্যাণ ও ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব এম. জামাল হোসেন মন্ডল,
মহিলা বিষয়ক সম্পাদক রুমানা ইসলাম মুক্তি এবং
যুব বিষয়ক সম্পাদক জনাব মো. ইমরান হোসেন।

নতুন কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন সর্বজনাব নাসিম রুমি, এ কে আজাদ, মো. আলাল উদ্দিন, আনোয়ার হোসেন, রোকনুজ্জামান রোকন, ইঞ্জিনিয়ার নাহিদুল ইসলাম, এ কে এম ওবায়দুর রহমান, মো. মহসিন হোসেন খান, মো. আফজাল হোসেন, মোঃ আব্দুল মান্নান ভুঁইয়া (মান্নান ফিরোজ), আক্তার হোসেন, নুরুজ্জামান তালুকদার, ডা. মাহবুব আজিজ, মোঃ জামাল হোসেন, জি এম মিন্টু, মোঃ ইসমাইল হোসেন, মোঃ আতাউর রহমান মোল্লা, মোঃ মোবারক হোসেন, শেখ মনির আহমেদ (মুন্না) ও মো. কামরুজ্জামান।

নিসচার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মিরাজুল মইন জয় ২০২৬-২০২৭ মেয়াদে নতুন এই কমিটির ঘোষণা করেন। তিনি বলেন, নতুন এই কমিটির সকলে ঐক্যবদ্ধভাবে সড়ক দুর্ঘটনা হ্রাস, জনসচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সড়ক প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবেন।

মহাসচিব জনাব লিটন এরশাদ বলেন, নিসচার একজন কর্মী হিসেবে সকল স্তরের নেতৃবৃন্দের সম্মেলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের স্বপ্নকে বাস্তবায়নে আমরা অঙ্গীকারাবদ্ধ। আমি সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করছি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/8pw2
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন