বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়শা খানম এর মৃত্যুতে সংস্কৃতি প্রতিমন্ত্রীর শোক

- Advertisements -

বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আয়শা খানম- এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি।

প্রতিমন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Advertisements

শোকবার্তায় সংস্কৃতি প্রতিমন্ত্রী জানান, বীর মুক্তিযোদ্ধা আয়শা খানম মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। নারীর অধিকার আদায় ও প্রতিষ্ঠায় তিনি আমৃত্যু কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে দেশের নারী সমাজ একজন অকৃত্রিম বন্ধু ও সাহসী সহযোদ্ধাকে হারালো।

Advertisements

উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা আয়শা খানম আজ শনিবার (০২ জানুয়ারি) আনুমানিক ভোর ৫টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছিলেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/ncju
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন