বড়লেখা প্রতিনিধি: সড়ক দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত পরিবার এবং পরিবহন শ্রমিকদের মাঝে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে চাঁদ রাতে ঈদ উপহার উপজেলার বিভিন্ন এলাকার বাড়ি-বাড়ি গিয়ে পৌছে দিয়েছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।
বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে সবাই যখন ঈদের কেনাকাটায় ব্যস্ত, নিসচা তখন জনস্বার্থে কার্যক্রমে ব্যস্ত, তারই ধারাবাহিকতায় ঈদ উপহার সামগ্রী বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুল্লাহ আল মারুফ। সড়ক দুর্ঘটনায় আহত ও ক্ষতিগ্রস্ত পরিবার এবং পরিবহন শ্রমিকদের মাঝে ইলিয়াস কাঞ্চনের পক্ষ থেকে রাত জেগে উপজেলার বিভিন্ন এলাকায় বাড়ি-বাড়ি গিয়ে ঈদ উপহার পৌছে দেন নিসচা বড়লেখা শাখার নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন, নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক আফজাল হোসেন, দুর্ঘটনা ও অনুসন্ধান সম্পাদক আব্দুল হামিদ, ক্রীড়া-সমাজকল্যাণ সম্পাদক ছাদিকুর রহমান, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদ, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ ছুনু, আনোয়ার হোসেন, শাকিল আহমদ, রাহেল আহমদ, ফরহাদ আহমদ প্রমুখ।
এর আগে নিসচা কেন্দ্রীয় কমিটির নির্দেশে ২০ মার্চ থেকে ১০ এপ্রিল গভীর রাত পর্যন্ত মহাসড়কের দক্ষিণ বাজার, মধ্যে বাজার ও উত্তর বাজারে টানা ১০ দিনের কর্মসূচি পালন করে নিসচা বড়লেখা উপজেলা শাখা।
জনসাধারণের যাত্রা নির্বিঘ্ন করতে ধারাবাহিক বিশেষ কর্মসূচীর অংশ হিসেবে চাঁদরাত ১ টা পর্যন্ত সড়কে শৃঙ্খলা কার্যক্রমের মধ্যেদিয়ে মাসব্যাপী কর্মসূচীর সমাপ্তি হয়।
