ঈদ-উল আযহা উপলক্ষে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত

- Advertisements -

ঈদ-উল আযহা উপলক্ষে নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে সড়কে শৃঙ্খলা ও যানজট নিরসনে ট্রাফিক ক্যাম্পিং অনুষ্ঠিত।

প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে জনসাধারণের যাত্রা নির্বিঘ্ন করতে কমলগঞ্জ উপজেলা চৌমুহনী সহ বিভিন্ন যানজট এলাকায় সড়কে শৃঙ্খলা জনিত বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখা। জনস্বার্থে নিসচা’র কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহলের ব্যক্তিবর্গরা।

Advertisements

সড়কে শৃঙ্খলা প্রণয়ন, যানজট নিরসন, সচেতনতা মূলক প্রচারাভিযান ও সড়ক আইন নিয়ে চালক-যাত্রী এবং জনসাধারণের মাঝে মাইকিং করা হয়। এছাড়া কোরবানির গরুর হাটে ক্রেতা-বিক্রেতাদের মাঝে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন প্রচারণা করা হয়। ঈদ উপলক্ষে বৈরী আবহাওয়ার মাঝেও টানা ধারাবাহিক বিভিন্ন কর্মসূচি পরিচালনা করে নিসচা।

Advertisements

নিসচা নেতৃবৃন্দ ছাড়াও কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিশিষ্ট সমাজসেবক খিজির আহমদ, কমিনিউটি পুলিশ ও সিএনজি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4n1z
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন