কাহালুতে নিসচা এর ২৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ

- Advertisements -

কাহালুতে নিরাপদ সড়ক চাই এর ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরণ
নিরাপদ সড়ক চাই এর ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে কাহালুর বারমাইল গার্ডেন ভিউ রেষ্টুরেন্টে অদ্য বুধবার দুপুরে নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা শাখার আয়োজনে এক আলোচনা সভা, অসহায় মানুষদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা শাখার সভাপতি ও কাহালু প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক কুতুব শাহাব উদ্দিন বাবু।

Advertisements

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমবার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই বগুড়া জেলা শাখার সভাপতি রোটারিয়ান মোঃ মোস্তাফিজুর রহমান, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ্ব রিজভী নোমান মামুন, নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার সহ সভাপতি ও বগুড়া জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আল আমিন।

নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যদের মধো বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক সাবাহ আলজামি, মিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফাইম আহম্মেদ রিয়াদ প্রমূখ।

Advertisements

আলোচনা সভা শেষে অসহায় দুস্থ মানুষদের মাঝে হুইল চেয়ার ও শীতবস্ত্র বিতরন করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/owzc
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন