নবনিযুক্ত ইউএনও’র সাথে নিসচা টঙ্গীবাড়ি উপজেলা শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত

- Advertisements -

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে নিরাপদ সড়ক চাই (নিসচা) টঙ্গীবাড়ি উপজেলা শাখার এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল ২০২৬) বিকাল ৩টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে নিসচা টঙ্গীবাড়ি উপজেলা শাখার একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করে।

সভায় সংগঠনের সভাপতি নূর মোহাম্মদ বেপারী পূর্ববর্তী সময়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন এবং বর্তমান সময়ে টঙ্গীবাড়ি উপজেলার সড়কের অবস্থা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

এ সময় সাধারণ সম্পাদক মাসুম হোসেন অপু সড়কে শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন এবং পূর্বের ধারাবাহিকতা ধরে রাখতে ইউএনও’র কাছে আশ্বাস প্রত্যাশা করেন।

নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা নিসচা টঙ্গীবাড়ি উপজেলা শাখার কার্যক্রমের প্রশংসা করে সংগঠনকে সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

পরবর্তীতে সংগঠনের পক্ষ থেকে ইউএনও’কে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং একটি স্মারক সুভেনির উপহার দেওয়া হয়।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক সাত্তার হোসেন নয়ন, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক ডা. জাহাঙ্গীর আলম, কার্যকরী সদস্য শাকিল হোসেন, বাবুল শেখ ও আবদুল মজিদ, অটোচালক মালিক সমিতির সভাপতি মিন্টু শেখ এবং সাধারণ সম্পাদক মোঃ তারা মিয়া প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/mrfn
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন