English

26 C
Dhaka
রবিবার, মার্চ ১৫, ২০২৬
- Advertisement -

নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

- Advertisements -

মোঃ নুর ই আলম হোসেন:  ইফতারের এই প্রশান্ত প্রহরে আমাদের প্রার্থনা— ভ্রাতৃত্বের এই মহামিলন যেন আরও সুদৃঢ় হয়। পরিচ্ছন্নতা বজায় রাখি, সেবার হাত বাড়াই, আর পবিত্র এই সময়ের মহিমাকে অক্ষুণ্ণ রাখি।

(১৪ মার্চ) ২০২৬, শনিবার, নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়া মাহফিল। সদস্যদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি পরিণত হয়েছিল ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের এক অনন্য উপাখ্যানে।

উক্ত আয়োজনকে প্রানবন্ত করতে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব তানভীর উল আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাহবুব হাফিজ, কার্যকরী সদস্য, কেন্দ্রীয় কমিটি এবং জয়পুরহাট জেলা শাখার উপদেষ্টাগণ সহ অন্যান্য অতিথিবৃন্দ।

এছাড়া উপস্থিত ছিলেন জেলা মহিলা বিএনপির সাধারন সম্পাদক জাহেদা কামাল, বিএনপি নেত্রী বিউটি, ছাত্র-ছাত্রী ও শিক্ষক সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিক বৃন্দ।

এই পবিত্র রমজানে আমাদের অঙ্গীকার হোক পরিচ্ছন্নতা, শুদ্ধতা ও মানবতার সেবায় অটুট থেকে গড়ে তুলব এক সচেতন ও নির্মল সমাজ! আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক, ভ্রাতৃত্বের হাসিতে সিক্ত হোক প্রতিটি পদচারণা।
নিরাপদ সড়ক আন্দোলন কেবল একটি ধূলিকণা সংগঠন ই নয়,ইহা একটি পরিচ্ছন্নতার এক নবজাগরণী সংস্কৃতির ধারক বটে।

নিরাপদ সড়ক চাই জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ নুর ই আলম হোসেনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক জনাব ইসমাইল হোসেনের সঞ্চালনায় পবিত্র মাহে রমযানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন উপদেষ্টা জনাব হাসিবুুল আলম লিটন,সহ সভাপতি জনাব মোঃ আবদুল আলীম মন্ডল বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের এডভোকেট জনাব শাহ মোঃ আখতারুজ্জামান বাবু ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল বাতেন সহ আরো অনেকেই।

শেষে নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জননন্দিত চিত্র তারকা জনাব ইলিয়াস কাঞ্চন এবং দেশবাসীর জন্য দোয়া ও কল্যাণ কামনা করে মহান রাববুল আলামীনের দরবারে মোনাজাত করার মধ্যে দিয়ে ইফতার করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/avij
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন