শনিবার (২৮ ফেব্রুয়ারি) জুড়ী ইয়াম্মি প্যারাডাইজে অনুষ্ঠিত ইফতার মাহফিলে নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জহিরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটি জুড়ী উপজেলা শাখার সভাপতি, প্রবীণ শিক্ষাবিদ তাজুল ইসলাম (তারা মিয়া)।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জুড়ী থানার সাব ইন্সপেক্টর সুবীর পাল, জুড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম সুমন, জুড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মনিরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই সহ সভাপতি প্রভাষক লিটন রন্জন দত্ত, সহ সভাপতি সিরাজুল ইসলাম জসিম, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, সমাজ সেবা ও ক্রিয়া সম্পাদক ইন্জিনিয়ার জাকির হোসেন শান্ত, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক আবুল হোসেন খান,কার্যকরী সদস্য ইয়াছিন আকরাম ভুঁইয়া, হারুনুর রশিদ, রেজা আহমেদ, এনামূল হক,এবাদুর রহমান, সাইফুল ইসলাম শাহী,বেলাল আহমেদ প্রমুখ।
