মৌলভীবাজার ৪ আসনের নবনির্বাচিত কমলগঞ্জ শ্রীমঙ্গলে এমপি আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)-এর সঙ্গে নিরাপদ সড়ক চাই (নিসচা) কমলগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় কমলগঞ্জ উপজেলার জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে আর শতাধিক সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়,মিলনায়তনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী বলেন, ‘কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের জনগণ আমাকে যে আস্থা ও সম্মান দিয়েছেন, তা রক্ষায় আমি সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করবো।’ তিনি দল-মত নির্বিশেষে প্রতিটি এলাকায় উন্নয়নের ধারা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি সাংবাদিক মোঃ আব্দুস সালাম ও সাধারণ সম্পাদক রাসেল হাসান বক্ত এর নেতৃত্বে উক্ত অনুষ্ঠানে নিসচা উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত এমপি সাথে আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য দুরুদ আহমদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ও পতনউষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শোয়েব আহমদ, যুগ্ম আহ্বায়ক প্রত্যুষ ধর, পৌর যুবদলের আহ্বায়ক ইকবাল হোসেন ও যুগ্ম আহ্বায়ক সেলিম মিয়াসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।
এছাড়াও বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্য উপস্থিত সুধীজনের সঙ্গে কুশল বিনিময় করেন।
