নিসচা শিবপুর উপজেলা শাখার নবায়ন সম্পন্ন

- Advertisements -

আজ ৩১ মার্চ ২০২৬ ইং তারিখে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কার্যালয়ে নিসচা শিবপুর উপজেলা শাখার নবায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে শাখার সভাপতি জনাব আব্দুল হান্নান মানিক, সহ-সভাপতি জনাব ওবায়েদ উল্লাহ সরকার এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ এস এ বাছেদ মিয়া (বিডিআর)-এর হাতে আনুষ্ঠানিকভাবে নবায়নের কাগজপত্র তুলে দেন নিসচার মহাসচিব জনাব লিটন এরশাদ এবং সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন নিসচা’র কার্যনির্বাহী সদস্য মোঃ কামরুজ্জামানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিরাপদ সড়ক প্রতিষ্ঠার লক্ষ্যে শিবপুর উপজেলা শাখার সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, নবায়নের মাধ্যমে শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং স্থানীয় পর্যায়ে সড়ক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিসচার এই কার্যক্রম সারা দেশে নিরাপদ সড়ক গড়ে তোলার আন্দোলনকে আরও বেগবান করবে বলেও তারা উল্লেখ করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/hmgx
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন