পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জুড়ীতে নিসচার ট্রাফিক ক্যাম্পেইন অনুষ্ঠিত

- Advertisements -

জসিম উদ্দিন: নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার উদ্যোগে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে জনজীবনের নিরাপদ যাতায়াতের লক্ষে আজ বুধবার (১৮ মার্চ) জুড়ী উপজেলার বিভিন্ন সড়কে নিসচার সকল সদস্যের উপস্থিতিতে ট্রাফিক ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে।

নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের নির্দেশনায় ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী থানার এস আই নাসির উদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সহ-সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত, সহ যুগ্ম সাধারণ সম্পাদক ও ক্যাম্পেইন বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান মোঃ মুহিবুর রহমান, সদস্য সচিব, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সদস্য হারুনুর রশিদ হিরা, ইয়াছিন আরাফাত, রেজা আহমদ, ইয়াসিন আকরাম,নয়ন মিয়া, আনোযার হোসেন,মতিউর রহমান রাজিব, মুক্ত স্কাউটের পক্ষে এবাদুর রহমান,আসিফ, শিমলান,আশরাফুল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

ট্রাফিক ক্যাম্পেইনটি শুরুর পূর্বে জুড়ী নাইট চৌমুহনীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নিসচা জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফ, সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার,প্রোগ্রাম চেয়ারম্যান মোঃ মুহিবুর রহমান। ট্রাফিক ক্যাম্পেইনে সহযোগিতা করেন জুড়ী থানার প্রশাসন ও মুক্ত স্কাউট।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/v2sl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন