English

26 C
Dhaka
সোমবার, মার্চ ১৬, ২০২৬
- Advertisement -

পাকিজা মোড়ে নিসচা সাভার উপজেলা শাখা ও হাইওয়ে পুলিশের যৌথ ট্রাফিক কার্যক্রম

- Advertisements -

সাভারের অন্যতম ঝুঁকিপূর্ণ ও যানজটপ্রবণ এলাকা পাকিজা মোড়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও ট্রাফিক নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার উপজেলা শাখা।

আজ ১৫ই মার্চ রবিবার বিকেলে অনুষ্ঠিত এই কর্মসূচিতে সাভার হাইওয়ে থানার অফিসার ইন চার্জ শাজাহান মিয়া-এর নেতৃত্বে পুলিশের একটি টিম এবং নিসচা সাভার উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন-এর নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও স্কাউট সদস্যরা অংশগ্রহণ করেন।

যৌথ এই কার্যক্রমে পাকিজা মোড় এলাকায় যানজট নিরসনে ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করা হয়। একই সঙ্গে সড়ক ব্যবহারকারীদের সচেতন করতে চালক ও যাত্রীদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উল্টো পথে চলাচলকারী অটোরিকশা ও অন্যান্য যানবাহনকে বাধা প্রদান করা হয় এবং ট্রাফিক আইন অমান্যকারীদের সতর্ক করা হয়। এছাড়া হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানোয় চালক ও আরোহীদের বিরুদ্ধে আইন অনুযায়ী জরিমানাও করা হয়।

নিসচা নেতৃবৃন্দ জানান, ঈদকে সামনে রেখে সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। তাই দুর্ঘটনা ও যানজট কমাতে সচেতনতা বৃদ্ধি এবং ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানান।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশাসন, স্বেচ্ছাসেবী সংগঠন এবং সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সাভারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে শৃঙ্খলা বজায় রাখা এবং ঈদযাত্রা নিরাপদ করা সম্ভব হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/3t7t
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন