তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি: সড়ক দুর্ঘটনা রোধে ধর্মীয় নেতৃত্বের অংশগ্রহণ নিশ্চিত করতে বড়লেখায় বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবদের নিয়ে মতবিনিময় সভা করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।
সোমবার (২৭ অক্টোবর) রাত ৮ টায় মতবিনিময় সভায় অংশ নেন হযরত মাওলানা মুফতি রুহুল আমিন, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা ইয়াহইয়া আহমেদ, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা আবু তাহের, মাওলানা লায়েছ আহমদ, নিসচার পৃষ্ঠপোষক ও ষাটমাকণ্ঠ পত্রিকার সম্পাদক–প্রকাশক আবুল কাসেম, এবং সমাজসেবক নিজাম উদ্দিন।
এছাড়া বক্তব্য দেন নিসচার সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম মার্জান, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাংগঠনিক সম্পাদক মো. জমির উদ্দিন, কার্যনির্বাহী সদস্য মাছুম আহমদ চুন্নু ও মৃনাল কান্তি দাস।
সভায় উপস্থিত ছিলেন সহ দপ্তর সম্পাদক নয়ন চক্রবর্তী, সহ দুর্ঘটনা ও অনুসন্ধান বিষয়ক সম্পাদক নূর আলম মোহন, কার্যনির্বাহী সদস্য শাকিল আহমদ ও দিগন্ত দাস দ্বীপ্ত প্রমুখ।
বক্তারা বলেন, “সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা তৈরিতে ইমামদের ভূমিকা অনস্বীকার্য। জুমার খুতবা ও ধর্মীয় আলোচনায় ট্রাফিক আইন মানা, হেলমেট ব্যবহার ও গতিসীমা রক্ষার বিষয়গুলো তুলে ধরলে মুসল্লিদের মধ্যে সচেতনতা দ্রুত ছড়িয়ে পড়বে।”
সভা শেষে ইমামদের হাতে সড়ক নিরাপত্তা বিষয়ক লিফলেট ও সচেতনতামূলক পুস্তিকা তুলে দেন আয়োজকরা।
এসময় নিসচা নেতৃবৃন্দরা বলেন, “ধর্মীয় বার্তার মাধ্যমে সড়ক সচেতনতা ছড়িয়ে দিলে দুর্ঘটনা কমবে—এই বিশ্বাস নিয়েই আমরা কাজ করছি।”
