বড়লেখায় জনহিতকর কার্যক্রমের মধ্যে দিয়ে নিসচা’র নববর্ষ উদযাপন

- Advertisements -

বড়লেখা প্রতিনিধি: পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩৩ কে স্বাগত জানিয়ে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সচেতনতা মূলক লিফলেট বিতরণ করা হয়েছে।

এ উপলক্ষে পহেলা বৈশাখ (১৪ এপ্রিল) মঙ্গলবার নিসচা বড়লেখা শাখার উদ্যোগে বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ষবরণ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনীপেশার আগত দর্শনার্থীদের মাঝে সচেতনতা মূলক লিফলেট বিতরণের মধ্যে দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

সড়ক দুর্ঘটনারোধে সচেতনতামূলক লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক হালিমাতুন সাদিয়া লিলি, রেদওয়ান আহমদ, কার্যনির্বাহী সদস্য মৃনাল কান্তি দাস, রিন্টু মালাকার, জালাল আহমদ, ফরহাদ আহমদ, আরিফ আহমদ, অম্লান দাস সৌরভ, দিগন্ত দাস দীপ্ত ও সামি আহমদ প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসন, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও জাসাস-এর আয়োজনে বর্ষবরণ উদযাপন উপলক্ষে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলা উপভোগ করতে দর্শনার্থীরা ভিড় জমান। নিসচা’র এই ব্যতিক্রমী উদ্যোগের প্রতি আয়োজক কমিটি এবং বিভিন্ন শ্রেনীপেশার ব্যক্তিরা স্বাগত জানিয়ে বলেন, বড়লেখায় নিসচা সবসময় ব্যতিক্রমধর্মী কার্যক্রম পরিচালনা করে তাদের দেখে আমরা উদ্বুদ্ধ হই তাছাড়া সবকটি জাতীয় দিবসে মানবিক কল্যাণে জনস্বার্থে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের প্রেরণা যোগায়।

উল্লেখ্য, দেশের প্রতিটি জাতীয় দিবসে স্বতঃস্ফূর্তভাবে জনহিতকর কর্মসূচির মধ্যে দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করে নিসচা বড়লেখা উপজেলা শাখা।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/idx0
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন