English

31 C
Dhaka
সোমবার, মার্চ ১৬, ২০২৬
- Advertisement -

বড়লেখায় নিসচা’র উদ্যোগে জনস্বার্থে সড়কে শৃঙ্খলা কার্যক্রম অব্যাহত

- Advertisements -

বড়লেখা প্রতিনিধি: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে প্রতিবারের মতো এবারও বিশেষ কার্যক্রমের ধারাবাহিকতায় জনস্বার্থে সড়কে শৃঙ্খলা কার্যক্রম অব্যাহত রেখেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।

রোববার (১৫ মার্চ) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরে জনস্বার্থে সড়কে শৃঙ্খলা কার্যক্রমে অংশগ্রহণ করেন নিসচা বড়লেখা শাখার পৃষ্টপোষক আব্দুল আজিজ, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহসাধারণ সম্পাদক আহমেদ নোমান, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, সহ প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল, যুব বিষয়ক সম্পাদক জাকারিয়া আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

এ সময় উল্টো পথে চলাচলকারী অটোরিকশা ও অন্যান্য যানবাহনকে বাধা প্রদান করা হয় এবং ট্রাফিক আইন অমান্যকারীদের সতর্ক করা হয়। এছাড়া যত্রতত্র গাড়ি পার্কিংয়ের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করা হয়।

নিসচা নেতৃবৃন্দরা বলেন, প্রতিবারের মতো এবারও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা রোজা রেখেও জনস্বার্থে সড়ক শৃঙ্খলা কাজে নিয়োজিত রয়েছি। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে। সড়ক শৃঙ্খলা কার্যক্রমে তারা সকলের সহযোগিতা কামনা করেন।

এদিকে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রশাসন ও স্বেচ্ছাসেবী সংগঠন নিসচা’কে সহযোগিতার হাত বাড়ানো প্রয়োজন। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সড়কে শৃঙ্খলা বজায় রাখা এবং ঈদযাত্রা নিরাপদ করা সম্ভব হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/5vuz
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন