বড়লেখা প্রতিনিধি: পবিত্র ঈদ-উল ফিতরের আর মাত্র দুই দিন বাকি এমতাবস্থায় চলমান বিশেষ কার্যক্রমের অংশ হিসেবে সড়কে জনসাধারণের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও জোরদার করতে ট্রাফিক সার্জেন্ট (ভারপ্রাপ্ত) বিলাল্ল হোসেনের সাথে জরুরি বৈঠক করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।
বুধবার রাতে বড়লেখা ট্রাফিক সার্জেন্ট কার্যালয়ে জরুরি বৈঠকে নিসচা’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহসভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন ও কার্যনির্বাহী সদস্য রাহেল আহমদ।
এসময় রাতে সড়কে শৃঙ্খলা কার্যক্রমের ব্যাপারে বিশেষ পরামর্শ করা হয়। ট্রাফিক বিভাগের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন সার্জেন্ট বিলাল্ল হোসেন।
তিনি বলেন, প্রতিনিয়ত নিসচা’র সচেতনতা মূলক ক্যাম্পেইন অব্যাহত রয়েছে। বিশেষ করে দেশের যেকোনো ক্রান্তিলগ্নে নিসচা দক্ষতার সাথে কার্যক্রম পরিচালনা করেছে আমরা নিসচা’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবার ঈদ উপলক্ষে নিসচা’র চলমান কার্যক্রম প্রশংসার দাবি রাখে। জনস্বার্থে তাদের কার্যক্রমে ট্রাফিক বিভাগ সার্বক্ষণিক সহযোগিতা করবে।
এসময় নিসচা নেতৃবৃন্দরা বলেন, প্রতিবারের মতো এবারও আমরা ঈদ উপলক্ষে বিশেষ কার্যক্রম পরিচালনা করছি। জনস্বার্থে আমাদের কার্যক্রমে ট্রাফিক পুলিশ ও কমিনিউটি পুলিশ এবং উপজেলা প্রশাসনের আন্তরিক সহযোগিতা অব্যাহত রয়েছে। আমরা ২৮ ও ২৯ রমজানে মধ্যেরাত পর্যন্ত সড়কে শৃঙ্খলায় কার্যক্রম পরিচালনা করবো। প্রশাসনের পাশাপাশি বনিক সমিতি ও বিভিন্ন স্বেচ্ছাসেবকদের সহযোগিতা কামনা করছি।
