কাঁচপুরে নিসচা’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা: ছাগল বিতরণ

- Advertisements -

মো. সোহেল কিরণ: “পথ যেনো হয় শান্তির, মৃত্যুর নয়” এই স্লোগানে নিরাপদ সড়ক চাই জাতীয় সংগঠনের ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের কাচঁপুরে আলোচনা সভা, র‍্যালী ও হতদরিদ্রের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১লা ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা কমিটির উদ্যোগে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর বাসস্ট্যান্ড এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।

Advertisements

সভায় নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি, রোটারিয়ান ডা. আল ওয়াজেদুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক এসএম জামান, অর্থ সম্পাদক হাসান উদ্দৌলা, সড়ক ও দূর্ঘটনা বিষয়ক সম্পাদক, সাংবাদিক সোহেল কিরণ, কার্যকরী সদস্য হাবিবুর রহমান, হাফিজুর রহমান, রমজান মৃধা, জুনায়েদ আহাম্মেদ আকাশ প্রমুখ।

Advertisements

সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা এড়াতে চালক ও যাত্রীসাধারণের সবাইকে সচেতন হতে হবে। অন্যথায় কারো একার পক্ষে সড়ক দুর্ঘটনার মত বড় একটি মহামরী রোধ করা সম্ভব নয়। তাই সচেতনতা বাড়াতে সবাইকে একজোট হয়ে কাজ করতে হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/tmb9
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন