কাহালুতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

- Advertisements -

“আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি ”এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় নিরাপদ সড়ক দিবস/২২ইং উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার সকালে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়।
বর্ণাঢ্য র‌্যালী শেষে কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহি অফিসার পাপিয়া সুলতানা এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Advertisements

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ। কাহালু উপজেলা নির্বাচন অফিসার জিন্নাত আরা জলির সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব মো. হেলাল উদ্দিন কবিরাজ, উপজেলা ভাইস চেয়ারম্যান রওশন আকতার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান, উপজেলা সমবায় অফিসার মাহবুবর রহমান, জামগ্রাম ইউ পি চেয়ারম্যান প্রভাষক মনোয়ার হোসেন (খোকন), বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক, কাহালু ফারায় সার্ভিসের রফিক, নিরাপদ সড়ক চাই (নিসচা) কাহালু উপজেলা কমিটির সভাপতি প্রভাষক কুতুব শাহাব উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, কাহালু প্রেস ক্লাবের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মতিন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও নিরাপদ সড়ক চাই (নিসচা) কাহালু উপজেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/yn8a
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন