খান মহিদুল ইসলাম,ডুমুরিয়া: নিরাপদ ঈদ যাত্রা’র লক্ষ্যে সপ্তাহব্যাপী কর্মসূচি পালনে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার উদ্যোগে সড়ক দুর্ঘটনা রোধে সড়ক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে।
আজ১৩-৩-২৬ শুক্রবার বিকাল ৫টায় খুলনা সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়া বাস স্ট্যান্ড চত্বরে নিরাপদ ঈদ যাত্রা’র লক্ষ্যে পরিবহন চালক , শ্রমিক,পথচারী এবং জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, খুলনা জেলা ট্রাফিক পুলিশ সার্জেন্ট উত্তম কুমার, এটিএসআই কিশোর কুমার সহ সঙ্গীও ফোর্স নিসচা উপজেলা শাখার উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব আব্দুল কাইউম জমাদ্দার,নিসচা সভাপতি খান মহিদুল ইসলাম, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, সমাজকল্যাণ সম্পাদক আব্দুল্লাহ খান,কার্যকরী শাহারুজ্জামান সবুজ, সদস্য আব্দুর রহমান বেপারী, হোসাইন খান, বাঁধন, বাতিক আশরাফুল আলম বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
