নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত

- Advertisements -

মোঃ আলাল উদ্দিন: নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ পুনর্মিলনী ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ মার্চ (মঙ্গলবার), ঈদের চতুর্থ দিন নিসচা কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে ছিল প্রাণবন্ত ঈদ আনন্দ আড্ডা। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য হরেক রকম পিঠা, সেমাই, পায়েশ, মিষ্টি, পুডিং ও কোমল পানীয় পরিবেশন করা হয়।

অনুষ্ঠানের এক পর্যায়ে সংগঠনের সভাপতি মহোদয়ের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ রফিকুল ইসলামের আত্মার মাগফেরাত কামনা এবং সংগঠনের পৃষ্ঠপোষক ভিপি সাইফুল হক ও কার্যকরী সদস্য লোকমান হুদার সুস্থতা কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন কার্যনির্বাহী সদস্য কাজী মোঃ উসমান গণি।
পরবর্তীতে নিসচার ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন বিষয়ক এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নিসচা ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিনের সভাপতিত্বে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সুজন, প্রভাষক ইমরান হোসাইন, সাবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক জাকির হোসেন (বিএসসি), সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ফাতেমা বেগম দীপালী, মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা রহমান সুধা, কার্যকরী সদস্য কাজী মোঃ উসমান গণি, মোঃ জাকির হোসেন, নিলীমা আক্তার, ফরহাদ আহমেদ, আশরাফুল আলম, মহুয়া আক্তার, মোঃ এনামুল হক, মোঃ কুদ্দুস হক, লোকমান হোসেন, রুবেল রহমান, আফসানা নাজনীন প্রিয়া, সাধারণ সদস্য রঞ্জিতা বেগম, অনি বেগম, আকলিমা বেগম ও স্বাধীন মোল্লা সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এ সময় উপস্থিত সকলেই ভবিষ্যতে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী করার প্রত্যয় ব্যক্ত করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/si5w
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন