English

30 C
Dhaka
বুধবার, মার্চ ১১, ২০২৬
- Advertisement -

নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

- Advertisements -

মোঃ আলাল উদ্দিন: প্রতিবছরের ন্যায় এবারও নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে নিসচা পরিবার, প্রশাসন, রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যা ৭টায় ভৈরব ফুড প্যালেস রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিসচা ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আলাল উদ্দিন।

অনুষ্ঠানে বক্তারা ভৈরব বাসস্ট্যান্ডসহ মহাসড়কে যানজট নিরসন, পবিত্র ঈদুল ফিতরের আগে ও পরে যাত্রীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং সড়ক নিরাপত্তা জোরদার করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।

এসময় বক্তব্য রাখেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী, নিসচার উপদেষ্টা ও সাবেক মেয়র এবং পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহীন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মোঃ মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হক, মিসেস আরিফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী ও কালীপুর হাইস্কুলের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট গোলাম মাহবুব, নিসচার পৃষ্ঠপোষক আশরাফুল আলম রোজেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোঃ সুমন মোল্লা, নিসচার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন সুজন, সহ-সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক মোঃ জাকির হোসাইন (বিএসসি), সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, প্রকাশনা সম্পাদক জেসমিন আক্তার, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক দীপা নাসির এবং মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা রহমান সুধা।

ইফতার পূর্বে দোয়া মাহফিল পরিচালনা করেন নিসচার কার্যকরী সদস্য ও কাজী সমিতির সভাপতি কাজী মোঃ উসমান গনি।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/eo8g
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন