English

23 C
Dhaka
মঙ্গলবার, ফেব্রুয়ারি ৩, ২০২৬
- Advertisement -

নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত

- Advertisements -

নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ ১ লা অক্টোবর সকাল ১১.০০ টায় মুন্সীগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নিরাপদ সড়ক চাই মুন্সিগঞ্জের আয়োজনে মানববন্ধন ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২১ এর প্রতিপাদ্য বিষয় – গতিসীমা এড়িয়ে চলি দূর্ঘটনা রোধ করি শ্লোগানে এই মানববন্ধন ও র্যালিতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন এ্যাড, এস আর রহমান মিলন, নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম, সিনিয়র সহ সভাপতি মোঃ পিয়ার হোসেন, সহ সভাপতি মোঃ আতিকুর রহমান টিপু, সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন, মোহাম্মদ হোসেন লিটন, এসএম মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমান জীবন, দূর্ঘটনা বিষয়ক সম্পাদক মোঃ নাজমুল হাসান মিলন, যুব সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মোঃ মাওলাদ হোসেন মোল্লা, পলি আক্তার প্রমুখ।

মানববন্ধন শেষে র্যালিটি জেলা শিল্পকলা থেকে শুরু করে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে এসে এক সংক্রান্ত আলোচনার মাধ্যমে শেষ হয়। এসময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশীদ খোকাসহ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d7xe
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন