বড়লেখা প্রতিনিধিঃ সবাই যখন ঈদের কেনাকাটায় ব্যস্ত, নিসচা তখন সড়ক নিরাপদে ব্যস্ত। পবিত্র ঈদ-উল ফিতর এর চাঁদরাতে সারা রাত জেগে বড়লেখা পৌর শহরে সড়কে শৃঙ্খলা প্রণয়ন ও সচেতনতা মূলক প্রচারাভিযান পরিচালনা করেছে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখা।
পুরো রমজান মাসব্যাপী ধারাবাহিক টানা কার্যক্রমের অংশ হিসেবে ঈদের আগের দিন শুক্রবার (২০ মার্চ) রাত সাড়ে ৮ থেকে সারা রাত পর্যন্ত সড়কে শৃঙ্খলা প্রণয়ন, সচেতনতা মূলক প্রচারাভিযান ও যানজট নিরসনে অংশগ্রহণ করেন নিসচা বড়লেখা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাবেক সহ-সভাপতি আব্দুল আজিজ, সহ-সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহসাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, হালিমাতুন সাদিয়া লিলি, আহমেদ নোমান, সহপ্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, দুর্ঘটনা অনুসন্ধান বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ, প্রকাশনা সম্পাদক আশফাক আহমদ, সমাজকল্যাণ ক্রীড়া সম্পাদক ছাদিকুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মো. জাকারিয়া আহমদ, কার্যকরী সদস্য শাকিল আহমদ, রাহেল আহমদ, আলী আহমদ, ফরহাদ আহমদ, উবায়েদ উল্লাহসহ অন্যান্য নেতাকর্মীরা।
এদিকে নিসচা’র কার্যক্রমের প্রতি উদ্বুদ্ধ হয়ে সামিল হন বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবি ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দরা এসময় তারা বলেন, সবাই যখন ঈদের নতুন কাপড় কেনাকাটা করতে ব্যস্ত, নিসচা তখন সড়ক নিরাপদে ব্যস্ত। পুরো রমজান মাসব্যাপী জনস্বার্থে তাদের এই কার্যক্রম আমাদের অভিভূত করেছে। এর আগেও তারা দুর্যোগপূর্ণ মুহুর্তে সড়কে বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করেছে। তারা সারা বছর সড়ক দুর্ঘটনারোধে ও শৃঙ্খলা প্রনয়নে বিভিন্ন প্রচারাভিযান এবং কার্যকরী উদ্যোগ গ্রহণ করার পাশাপাশি প্রতিবার পবিত্র ঈদ-উল ফিতর, ঈদ-উল আযহা উপলক্ষে জনদুর্ভোগ লাঘবে জনস্বার্থে সড়কে শৃঙ্খলা প্রণয়নে বিশেষ কার্যক্রম পরিচালনা করে। তাদের এই কার্যক্রমে জনমনে স্বস্তি নেমেছে।
তাছাড়া সড়কে শৃঙ্খলা ও দুর্ঘটনারোধের পাশাপাশি প্রতিনিয়ত তারা মানবিক কল্যাণে অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, প্রতিবারের মতো এবারও নিসচা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনতার নেতা গণমানুষের মহানায়ক ইলিয়াস কাঞ্চনের নিদর্শনায় মাহে রমজান ও ঈদ উপলক্ষে সড়কে জনদুর্ভোগ লাঘবে, সড়কের বিশৃঙ্খলা রোধে এবং দুর্ঘটনা রোধে মাসব্যাপী ধারাবাহিক কার্যক্রম পরিচালনাসহ ঈদের আগের দিন চাঁদ রাতে সারা রাত জেগে সড়কে বিভিন্ন ক্যাম্পেইন পরিচালনা করে নিসচা বড়লেখা উপজেলা শাখা। তাদের এই কার্যক্রমে জনমনে স্বস্তি নেমে আসে এবং নিসচা’র কার্যক্রমের প্রতি ভূয়সী প্রশংসা করেন সচেতন মহলসহ স্থানীয় জনসাধারণ।
