বড়লেখায় সড়কে শৃঙ্খলা প্রণয়নে দিন-রাত বিরামহীনভাবে নিসচা’র কার্যক্রম

- Advertisements -

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধিঃ আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সড়কের নিরাপদ যাত্রা নিশ্চিত করার লক্ষ্যে ও শৃঙ্খলা প্রনয়ণে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে শনিবার (৩০ মার্চ) গভীর রাত পর্যন্ত সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

Advertisements

সড়কে শৃঙ্খলায় অংশগ্রহণ করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আব্দুল হামিদ, শাহরিয়ার শাকিল, সাহেদ আহমদ পাবেল, ছাদিকুর রহমান, ছায়দুল আহমদসহ অন্যান্য নেতৃবৃন্দ প্রমুখ।

এসময় নেতৃবৃন্দরা পৌর শহরের বিভিন্ন সিএনজি কাউন্টার পরিদর্শন করেন এবং চালক ও যাত্রীদের উদ্দেশ্যে বলেন, ঈদ যাত্রা দুর্ঘটনামুক্ত রাখতে চালক, যাত্রী সহ সবাইকে সচেতন হতে হবে। চালকরা যাতে বিশ্রামের সুযোগ পায় সে দিকে নজর দিতে হবে। অতিরিক্ত যাত্রীদের নিয়ে কোনো চলাচল করতে পারবে না। ট্রাফিক-পুলিশ সবসময় সেবায় নিয়োজিত রয়েছে। এছাড়া পুলিশ সর্বদা কাজ করে যাচ্ছে। এছাড়াও সড়কে যানজট নিরসন, যত্রতত্র গাড়ি পার্কিং, উল্টো পথে গাড়ি চালনা ও যত্রতত্র ইউটার্ণ রোধে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহন করা হয়েছে। এসময় স্থানীয় জনসাধারণ নিসচার এই সচেতনতামূলক ক্যাম্পেইন এর ভূয়সী প্রশংসা করেন।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/zona
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন