English

17.6 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ৭, ২০২৬
- Advertisement -

বড়লেখা’র উন্নয়নে গণফ্রন্টের প্রার্থীর সঙ্গে নিসচার মতবিনিময়

- Advertisements -

বড়লেখা প্রতিনিধি: বড়লেখা উপজেলার সার্বিক উন্নয়ন ও নিরাপদ সড়ক ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে ১১ দফা দাবি ইশতেহারে অন্তর্ভুক্তির দাবিতে গণফ্রন্ট প্রার্থীর সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টায় স্থানীয় একটি হলরুমে আয়োজিত সভায় নিসচা বড়লেখা উপজেলা শাখার সহ-সভাপতি গোলাম কিবরিয়া’র সভাপতিত্বে এবং সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক ছাদিকুর রহমানের সঞ্চালনায় নিসচা’র ১১ দফা দাবি উপস্থাপন করেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মার্জানুল ইসলাম।

এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) সংসদীয় আসনের গণফ্রন্ট মনোনীত প্রার্থী মো. শরিফুল ইসলাম।
এ সময় গণফ্রন্টের প্রার্থী নিসচা’র দাবিগুলোকে জনস্বার্থসংশ্লিষ্ট ও যৌক্তিক উল্লেখ করে তা ইশতেহারে অন্তর্ভুক্ত করার বিষয়ে ইতিবাচক আশ্বাস প্রদান করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন সমাজসেবক লাল মিয়া, আব্দুল মতিন, নিসচা’র দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, সাংস্কৃতিক সম্পাদক অজিত রবি দাস, সহ প্রচার সম্পাদক শাহরিয়ার শাকিল, সদস্য রাহেল আহমদ, শাকিল আহমদ, উবায়েদ উল্লাহ প্রমুখ।

সভায় বক্তারা বলেন, নিসচা’র ১১ দফা দাবি বাস্তবায়ন হলে বড়লেখা উপজেলার সড়ক নিরাপত্তা, যানবাহন চলাচল এবং সামগ্রিক যোগাযোগ ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নয়ন সাধিত হবে।

নিসচা নেতৃবৃন্দরা বলেন, জনস্বার্থে নিরাপদ সড়ক, আধুনিক শহর বড়লেখা প্রতিষ্টায় ১১ দফা দাবি ইশতেহারে অন্তর্ভুক্ত করার বিষয়ে সংসদ সদস্য প্রার্থীদের সাথে মতবিনিময়ের উদ্যোগ গ্রহণ করে নিসচা বড়লেখা শাখা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের অন্যান্য প্রার্থীদের সাথে মতবিনিময় করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আমরা আশা করছি জনস্বার্থে নিসচা’র এই আহ্বান আমলে নিয়ে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহযোগিতার হাত প্রসারিত করবেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/xneu
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন