English

29 C
Dhaka
শনিবার, ফেব্রুয়ারি ২১, ২০২৬
- Advertisement -

ভাষা শহীদদের প্রতি নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার শ্রদ্ধাঞ্জলি

- Advertisements -

মোঃ আলাল উদ্দিন: ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে আজ সকাল ৮টায় ভৈরব পৌর শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পার্ঘ অর্পণ করেন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের সম্মানে ভূষিত নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখা।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন, নিসচার প্রতিষ্ঠাকালীন সদস্য ও ভৈরব বই মেলা পরিষদের সভাপতি মোঃ সুমন মোল্লা, সাবেক সদস্য ও সংস্কৃতিজন মতিউর রহমান সাগর, বই মেলা পরিষদের সাধারণ সম্পাদক মানিক চৌধুরী, পৌর যুবদল সাধারণ সম্পাদক জুবায়ের আল মাহমুদ আফজাল, পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শামীম আহমেদ, নিসচা সদস্য জেসমিন আক্তার, আবেদ হোসেন পলাশ, মোঃ কাজল মিয়া, অনিমা হক স্মৃতিসহ নিসচা পরিবারের অন্যান্য সদস্যবৃন্দ।

এসময় বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং বলেন—মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদরা বাঙালি জাতির ইতিহাসে চির অম্লান হয়ে থাকবেন। তাদের ত্যাগের আদর্শ ধারণ করে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উপস্থিত নেতৃবৃন্দ।
নিসচা ভৈরব শাখার পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও দোয়া জানানো হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9j7n
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন