সিলেটে পরিবহন শ্রমিকদের খাদ্য সামগ্রী উপহার দিল নিসচা

- Advertisements -

সিলেট ব্যুরো: আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে সিলেট প্রায় শতাধিক পরিবহন চালক ও শ্রমিকদের খাদ্য সামগ্রী উপহার দিল নিসচা সিলেট জেলা শাখা।মঙ্গলবার ( ১৭ মার্চ) নগরীর সুবিদবাজার এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচা কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার আহবায়ক জহিরুল ইসলাম মিশু।এসময় তিনি বলেন,পরিবহন শ্রমিকরা অনেক পরিশ্রম করে তাদের পরিবারের সদস্যদের নিয়ে জীবীকা নির্ভর করেন।নিসচা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে পরিবহন শ্রমিকদের খাদ্য সহায়তা দিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করছে।

তিনি এসময় সড়ক ও মহাসড়কে আসন্ন ঈদ যাত্রায় যাত্রীদের দুর্ভোগ লাগোব ও দুর্ঘটনামুক্ত ঈদ যাত্রা উপহার দেওয়া জন্য চালক ও শ্রমিকদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন।

তিনি সমাজের সামর্থ্যবান ব্যাক্তিদেরকে তাদের পাশে এগিয়ে আসার অনুরোধ জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,নিসচা সিলেট জেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুল মালিক পুকন,সদস্যসচিব ছয়ফুল করিম চৌধুরী হায়াত,সদস্য আব্দুল হাসিব,মোঃ আফজাল খান,মাহমুদ হাসান সাগর,জাহেদুর আলম রাফি,শামীম ইকবাল,সেবুল মিয়া,জাকারিয়া আহমদ অপু,মোঃ ইমরান প্রমুখ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/4c7u
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন