৫ম দিনের মত নিসচা সাভার থানা শাখার লিফলেট বিতরন ও ট্রাফিকিং কার্যক্রম

- Advertisements -

ইসমাইল হোসেন, সাভার থেকেঃ জাতিসংঘ ঘোষিত সড়ক নিরাপত্তায় বিশেষ সপ্তাহ পালনের নিমিত্তে পঞ্চম দিনের মত কার্যক্রম অব্যাহত রেখেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার থানা শাখা।

Advertisements

আজ ২১শে মে রবিবার সাভারের থানা স্ট্যান্ড এ জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষে পরিবহণ শ্রমিক ও সাধারণ পথচারীদের মাঝে সড়কে চলাচলের বিভিন্ন নিয়ম ও আইন সংবলিত লিফলেট বিলি করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার থানা শাখার সড়কযোদ্ধারা।

সেই সাথে থানা স্ট্যান্ডে দায়িত্বরত ট্রাফিক ইন্সপেক্টর শফিউলের সহযোগীতায় সড়কের বিশৃঙ্খলা দূরীকরণ ও যানজট নিরসনে ট্রাফিকিং কার্যক্রম পরিচালনা করে। এসময় নিসচার সড়কযোদ্ধাদের কাজে সন্তোষ প্রকাশ করেন টি আই শফিউল।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/xmkh
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন