পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রতিবারের মতো এবারও ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার পক্ষ থেকে বিশেষ সচেতনতা মূলক অভিযান পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মে) বড়লেখা পৌর শহরে চালক, যাত্রী ও জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ, সচেতনতা মূলক প্রচারাভিযান ও যানজট নিরসনে বিশেষ কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় কার্যক্রম পরিচালনা করেন নিসচা বড়লেখা শাখার পৃষ্টপোষক মো. নিজাম উদ্দিন, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহ-সমাজকল্যাণ সম্পাদক মাহিনুর ইসলাম, কার্যনির্বাহী সদস্য আজাদ আহমদ, মজনুর রহমান প্রমুখ।এছাড়াও কার্যক্রমে অংশ নেন ট্রাফিক পুলিশ ও পৌর কমিনিউটি পুলিশ।
পৌর শহরে নিসচা’র এ কার্যক্রমে দেখা যায়, বিভিন্ন যানবাহনের চালকদের সাথে সড়ক আইন নিয়ে মতবিনিময়, যাত্রীদের সাথে সচেতনতা মূলক আলোচনা ও জনসাধারণেকে বিভিন্ন দিক-নির্দেশনাসহ ট্রাফিক আইন মেনে চলতে বিশেষ আহ্বান করা হয়।
এদিকে নিসচা নেতৃবৃন্দরা বলেন, ধারাবাহিকভাবে আমাদের চলমান কার্যক্রম পরিচালিত হচ্ছে। ঈদকে কেন্দ্র করে আমরা ইতিমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, প্রশাসন ও ট্রাফিক পুলিশের সাথে বিষদ আলোচনা করেছি। সম্মিলিতভাবে সড়কে শৃঙ্খলার ব্যাপারে সকলেই তৎপর রয়েছেন। বৈরী আবহাওয়া কারণে আমাদের কর্মসূচিতে কিছুটা বিঘ্ন ঘটেছে তবে কর্মসূচি পূর্বের মতোই চলমান থাকবে এবং ঈদের পর আরও কিছু বিশেষ কর্মসূচির উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
