চাঁদপুর হাসান আলী সপ্রাবির শিক্ষার্থীদের নিসচার ট্রাফিক আইন সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা

- Advertisements -

নিরাপদ সড়ক চাই (নিসচা) চাঁদপুর জেলা শাখার উদোগে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ে ট্রাফিক আইন, ট্রাফিক সাইন, ট্রাফিক সিগন্যাল সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে স্কুলের এ্যাস্মেলিতে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফী বন্যার সভাপতিত্বে বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি এম এ লতিফ, সাবেক সহ-সভাপতি মাওঃ মোঃ আবদুর রহমান গাজী, সহ-সভাপতি মুসাদ্দেক আল আকিব, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ প্রমুখ।

Advertisements

কর্মশালায় উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ন সম্পাদক শাহ আলম, প্রচার সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সদস্য মোঃ শাহাদাত হোসেন, মোখলেছুর রহমান, হাবিব মিজিসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা এবং ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ।

বক্তারা নিরাপদ সড়ক গঠনে ২০১৮ আইন সম্পর্কে আলোকপাত করেন। আর শিক্ষার্থীদের পারিবারিক ভাবেও সড়কে চলাচলে নিয়ম শিক্ষার গুরুত্বারোপ করেন। বক্তারা আরো বলেন, যে সড়কে ফুটপাত নেই, সে সড়কে ডান পাশ দিয়ে হাঁটতে হবে। সড়কে চলাচলে ট্রাপিক আইন, ট্রাপিক সাইন, ট্রাপিক সিগন্যাল মেনে চলতে উদ্বুদ্ধ করেন।

Advertisements

ছবির ক্যাপশন।। চাঁদপুর হাসান আলী সপ্রাবির শিক্ষার্থীদের নিসচার ট্রাফিক আইন সম্পর্কে প্রশিক্ষণ কর্মশালায় বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি এম এ লতিফ। পাশে উপস্থিত বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীবৃন্দ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/67c3
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন