ছুটির শেষ দিনেও শৃঙ্খলা রক্ষায় নিসচা বরিশাল জেলা কমিটি

- Advertisements -

পবিত্র ঈদ-উল-ফিতরের ছুটি শেষে কর্মস্থলমুখী যাত্রীদের নিরাপত্তা ও ভোগান্তি মুক্ত যাত্রা নিশ্চিত করতে ছুটির শেষ দিনেও কাজ করছে নিরাপদ সড়ক চাই বরিশাল জেলা কমিটির সদস্যরা।

আজ ৫ এপ্রিল রোজ শনিবার দুপুর ২টা থেকে বরিশাল নগরীর রুপাতলী বাসটার্মিনাল এলাকায় সড়কের শৃঙ্খলা রক্ষায় দ্বায়িত্ব পালন করেন সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন ও সাংগঠনিক সম্পাদক জুবায়ের ইসলাম চৌধুরী।

Advertisements

এছাড়াও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সংগঠনের পক্ষ থেকে মাইক বাজিয়ে চালক যাত্রী ও পথচারীদের মাঝে সচেতনতা মূলক প্রচার-প্রচারণা করা হয়।

এ বিষয় সভাপতি অধ্যাপক মো: রুহুল আমিন বলেন, নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের নির্দেশে আমরা ঈদের আগে ৩ দিন ও ঈদের পরে ৩ দিনসহ মোট ৬ দিন ট্রাফিক পুলিশের সাথে সেচ্ছাসেবী হিসেবে কাজ করছি। জনসাধারণের ভোগান্তি দূর করতে আমাদের এই কাজের ধরা আগামীতে অব্যাহত থাকবে।

Advertisements

এদিকে নিসচার এমন মানবিক কাজের প্রশংসা করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষসহ সুশীল সমাজের প্রতিনিধিরা। তারা বলেন সামাজিক ও মানবিক কাজের মাধ্যমে মানুষকে সেবা প্রদান করায় নিসচার চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/9m1s
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন