ডুমুরিয়ায় নিসচার শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধাঞ্জলি

- Advertisements -

খান মহিদুল ইসলাম: মহান শহীদ দিবস-২০২৫ এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদদের স্মরণে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি ও পুস্পস্তবক অর্পণ করা হয়।

Advertisements

২১ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৭টায় ডুমুরিয়া মহাবিদ্যালয় শহীদ মিনারের জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখার পক্ষ থেকে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি এবং পুষ্পমাল্য অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা সভাপতি খান মহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, প্রচার সম্পাদক খান আরিফুজ্জামান নয়ন, যুব বিষয়ক সম্পাদক গাজী সোহেল আহমেদ, কার্যকরী সদস্য শাহারুজ্জামান সবুজ,আব্দুর রহমান বেপারী,এম এ জলিল প্রমূখ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/rqd6
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন