দাগনভূঞায় ‘নিরাপদ স্মরণিকা’র মোড়ক উন্মোচন

- Advertisements -

দাগনভূঞা প্রতিনিধি : সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নিরাপদ সড়ক চাই (নিসচা) দাগনভূঞা উপজেলা শাখার উদ্যোগে একটি “নিরাপদ স্মরণিকা” প্রকাশ করা হয়েছে। স্মরণিকাটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিসচার উপদেষ্টা ও দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার শাহীদুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নিসচা দাগনভূঞা উপজেলা শাখার সভাপতি দ্বীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক সাংবাদিক সোহেল, সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক আমির হোসেন রানা, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবদুল মতিন, কার্যকরী সদস্য মোঃ জহির, সদস্য সাংবাদিক জাহাঙ্গীরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা অত্যন্ত জরুরি। এই স্মরণিকা সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/afip
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন