নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

- Advertisements -

জসিম উদ্দিন: নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার উদ্যোগে ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ মার্চ ) জুড়ীর ঐতিহ্যবাহী পাঠাগার সানাবিলে এক আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

নিরাপদ সড়ক চাই জুড়ী উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম সাইফের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুড়ী উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব তাজুল ইসলাম তারা মিয়া (মাষ্টার)।

 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নিসচা জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক জহিরুল ইসলাম সরকার, সহ-সভাপতি প্রভাষক লিটন রঞ্জন দত্ত, সহ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুহিবুর রহমান, সমাজসেবা ও ক্রীড়া সম্পাদক ইঞ্জিনিয়ার জাকির হোসেন শান্ত, অর্থ সম্পাদক জসিম উদ্দিন, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম নাহিদ, সদস্য হারুনুর রশিদ হিরা, ইয়াছিন আরাফাত, রেজা আহমদ, ইয়াসিন আকরাম,নয়ন মিয়া, আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী উমর ফারুক,বেলাল আহমদ, সাংবাদিক হারিছ মোহাম্মদ, মতিউর রহমান রাজিব, এবাদুর রহমান,আসিফ, শিমলান,আশরাফুল সহ অন্যান্য ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে মহান মুক্তিযুদ্ধে নিহত সকল শহিদদের মাগফেরাত কামনায় দোয়া করা হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/2okv
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন