নিরাপদ সড়ক চাই ডুমুরিয়া উপজেলা শাখার ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ

- Advertisements -

আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবসে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে খুলনার ডুমুরিয়ায় নিরাপদ সড়ক চাই নিসচা’র ডুমুরিয়া উপজেলা শাখার আয়োজনে জনসচেতনতায় ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়েছে।

Advertisements

১১-১০-২২ রবিবার সকাল ১১ টায় খুলনা সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয় পলিটেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মোড় এলাকায় সড়ক দুর্ঘটনা রোধে, ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণের মাধ্যমে যাত্রী, চালক ও পথচারীদের সচেতনত করা হয়।

উল্লেখিত খুলনা-সাতক্ষীরা মহাসড়কে ডুমুরিয়ায় প্রতিনিয়ত ছোট বড় সড়ক দুর্ঘটনা ঘটে চলেছে। সড়ক দুর্ঘটনা রোধে সরকারের পাশাপাশি নিরাপদ সড়ক চাই’র কর্মীরা দেশব্যাপী জনসচেতনামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে।নিসচা ডুমুরিয়া উপজেলা শাখা সড়ক যোদ্ধারা সড়ক আইন মেনে পথ চলার আহ্বান জানিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সড়কে চলাচলরত যানবাহন চালক, পথচারী, শ্রমিক এবং জনসাধারণের মাঝে ট্রাফিক আইন সম্পর্কিত লিফলেট বিতরণ করেন। লিফলেট বিতরণ কার্যক্রমের উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই, ডুমুরিয়া উপজেলা শাখা’র সভাপতি খান মহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমুল হোসেন বকুল, ,সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন, সংস্কৃতি সম্পাদক তুষার কান্তি দত্ত, যুব বিষয়ক সম্পাদক সাব্বির হোসেন বাপ্পি,কার্যকরী সদস্য গাজী সোহেল আহমেদ, আব্দুর রহমান বেপারী, আলিমুল ইসলাম, সর্দার বাদশা,এম এ জলিল, খান মোজাহিদুল ইসলাম সেতু প্রমুখ।

Advertisements
The short URL of the present article is: https://www.nirapadnews.com/7u57
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন