নিসচা ফেনী জেলা শাখার নবায়ন সম্পন্ন

- Advertisements -

আজ ০৮ এপ্রিল ২০২৬ ইং তারিখে নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কার্যালয়ে নিসচা ফেনী জেলা শাখার নবায়ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

নবায়ন কার্যক্রমের অংশ হিসেবে শাখার সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলাম-এর হাতে আনুষ্ঠানিকভাবে নবায়নের কাগজপত্র তুলে দেন নিসচার মহাসচিব জনাব লিটন এরশাদ এবং অর্থ সম্পাদক জনাব আসাদুর রহমান।

এ সময় কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিরাপদ সড়ক প্রতিষ্ঠার লক্ষ্যে ফেনী জেলা শাখার সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, নবায়নের মাধ্যমে শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে এবং স্থানীয় পর্যায়ে সড়ক নিরাপত্তা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নেতৃবৃন্দ আরও উল্লেখ করেন, নিসচার এ ধরনের কার্যক্রম সারা দেশে নিরাপদ সড়ক গড়ে তোলার আন্দোলনকে আরও বেগবান করবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/nefw
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

ক্ষমা চাইলেন বাদশা

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন