নিসচা ভৈরব শাখার রজতজয়ন্তী উপলক্ষে প্রস্তুতি জোরদার, একাধিক উপ-কমিটি গঠন

- Advertisements -

মোঃ আলাল উদ্দিন: জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সংগঠনের সম্মানে ভূষিত নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার ২৫ বছর পূর্তি (রজতজয়ন্তী) উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ মার্চ ২০২৬) বিকেল ৫টায় ভৈরবস্থ নিসচা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম এবং সভা পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস‍্য, মোঃ আলাল উদ্দিন। তাকে সহযোগিতা করেন উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন সুজন ও সদস্য সচিব মোঃ জাকির হোসেন (বিএসসি)।

সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয় যে, আগামী এপ্রিল মাসের শেষ শুক্রবার অথবা মে মাসের প্রথম সপ্তাহে জমকালো আয়োজনের মধ্য দিয়ে রজতজয়ন্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ২৩ সদস্যের একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে।

সভায় আরও সিদ্ধান্ত অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রীকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।

অনুষ্ঠানকে সফল করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ উপ-কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির মধ্যে রয়েছে—অনুষ্ঠান পরিচালনা ও সমন্বয়, স্মরণিকা মোড়ক উন্মোচন, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, সড়কযোদ্ধা সম্মাননা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মিডিয়া ও প্রচারণা, অর্থ, আপ্যায়ন, শৃঙ্খলা, মঞ্চসজ্জা, অভ্যর্থনা এবং শপথ ও সংবর্ধনা কমিটি।

সভায় জানানো হয়, রজতজয়ন্তী উপলক্ষে “নিরাপদ ভৈরবের রজতবৃত্ত” শীর্ষক একটি সমৃদ্ধ স্মরণিকা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে, যার আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন অনুষ্ঠান বাকি রয়েছে। এছাড়া রচনা প্রতিযোগিতা সম্পন্ন করে ফলাফল প্রকাশ করা হয়েছে এবং বিজয়ীদের জন্য ক্রেস্ট, সার্টিফিকেট, বই ও কলম প্রস্তুত রাখা হয়েছে।

সভায় আরও উল্লেখ করা হয়, নিসচা ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সড়কযোদ্ধা হিসেবে সংবর্ধিত হয়েছেন। রজতজয়ন্তী অনুষ্ঠানে তাকে সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হবে। পাশাপাশি সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন ও মিসেস সাবিনা ইয়াসমিনকেও সড়কযোদ্ধা সম্মাননা দেওয়া হবে।

অনুষ্ঠানের অংশ হিসেবে স্মরণিকা মোড়ক উন্মোচন, পুরস্কার বিতরণ, সড়কযোদ্ধা সম্মাননা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, শপথ গ্রহণ ও সংবর্ধনা প্রদানসহ বিভিন্ন আয়োজন থাকবে। এছাড়াও ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন, বিনামূল্যে চিকিৎসা ও ডায়াবেটিস পরীক্ষা কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় নিসচা ভৈরব শাখার রজতজয়ন্তী অনুষ্ঠান একটি স্মরণীয় আয়োজন হিসেবে সফলভাবে সম্পন্ন হবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/d044
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন