English

26 C
Dhaka
বুধবার, মার্চ ১১, ২০২৬
- Advertisement -

নিসচা ভৈরবের উদ্যোগে বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কারপ্রাপ্ত আকলিমা বেগমকে সম্মাননা

- Advertisements -

মোঃ আলাল উদ্দিন: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার উদ্যোগে ঢাকা বিভাগীয় পর্যায়ে “অদম্য নারী পুরস্কার–২০২৫” প্রাপ্ত সড়কযোদ্ধা ও নিসচার সদস্য আকলিমা বেগমকে সম্মাননা প্রদান করা হয়েছে।

সোমবার সন্ধ্যা ৭টায় ভৈরব ফুড প্যালেস রেস্টুরেন্টে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিসচা ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন নিসচা ভৈরব শাখার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আলাল উদ্দিন।

এসময় উপস্থিত ছিলেন ভৈরব হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সুমন কুমার চৌধুরী , নিসচার উপদেষ্টা ও সাবেক মেয়র এবং পৌর বিএনপির সভাপতি হাজী মোঃ শাহীন, বিশেষ অতিথি ভৈরব মুক্তিযোদ্ধা সংসদের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মোঃ তোফাজ্জল হক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মোঃ মজিবুর রহমান, মিসেস আরিফুল ইসলাম, সুপ্রিম কোর্টের আইনজীবী ও কালীপুর হাইস্কুলের এডহক কমিটির সভাপতি অ্যাডভোকেট গোলাম মাহবুব, নিসচার পৃষ্ঠপোষক আশরাফুল আলম রোজেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক মোঃ সুমন মোল্লা, নিসচার সহ-সভাপতি আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক ও উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন সুজন, সহ-সাধারণ সম্পাদক সাবিনা ইয়াসমিন, অর্থ সম্পাদক মোঃ জাকির হোসাইন (বিএসসি), সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, প্রকাশনা সম্পাদক জেসমিন আক্তার, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক দীপা নাসির এবং মহিলা বিষয়ক সম্পাদক ফারজানা রহমান সুধা।

অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন নিসচার কার্যকরী সদস্য ও কাজী সমিতির সভাপতি কাজী মোঃ উসমান গনি।
বক্তারা বলেন, আকলিমা বেগমের এই অর্জন শুধু নিসচা পরিবারের জন্যই নয়, ভৈরববাসীর জন্যও গর্বের। তার এ সাফল্য সমাজের নারীদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে অনুপ্রেরণা হয়ে থাকবে। শেষে অতিথিবৃন্দ আকলিমা বেগমকে সম্মাননা স্মারক প্রদান করেন এবং তার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/pm3x
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন