পুলেরঘাট বাজারে নিসচার ট্রাফিক কার্যক্রম অনুষ্ঠিত

- Advertisements -

নিজস্ব প্রতিবেদক: নিরাপদ সড়ক চাই (নিসচা) কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী পরিষদের সদস্য জনাব মোঃ মোবারক হোসেন সুমনের উদ্যোগে কিশোরগঞ্জ জেলার পুলেরঘাট বাজার এলাকায় ট্রাফিক সচেতনতামূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ ২০২৬ খ্রি.) বিকেলে অনুষ্ঠিত এই কার্যক্রমে নিসচা কিশোরগঞ্জ সদর উপজেলা শাখা, পাকুন্দিয়া শাখা (প্রক্রিয়াধীন) এবং কটিয়াদি উপজেলা শাখার নেতৃবৃন্দ ও সদস্যরা অংশগ্রহণ করেন।

এসময় অংশগ্রহণকারীরা সড়কে শৃঙ্খলা বজায় রাখা, ট্রাফিক আইন মেনে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে সাধারণ জনগণ ও চালকদের সচেতন করেন। পাশাপাশি পথচারীদের নিরাপদে রাস্তা পারাপারের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

উদ্যোক্তা মোঃ মোবারক হোসেন সুমন বলেন, “নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে। নিসচা সবসময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

তাছাড়াও কটিয়াদী উপজেলা শাখা সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন ও পাকুন্দিয়া উপজেলা শাখার রফিকুল ইসলাম বক্তব্য রাখেন স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সড়ক দুর্ঘটনা কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/re86
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন