বড়লেখা প্রতিনিধি: পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে জনস্বার্থে চলমান বিশেষ ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসেবে সড়কে বিশৃঙ্খলা ও নৈরাজ্যরোধে জাতীয় সামাজিক-স্বেচ্ছাসেবী সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে শৃঙ্খলা প্রণয়ন ও সচেতনতামূলক প্রচারাভিযান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) রাত ৯ টা থেকে ১ টা পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন নিসচা বড়লেখা শাখার পৃষ্টপোষক আব্দুল আজিজ, সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সিনিয়র সহ-সভাপতি মার্জানুল ইসলাম, সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, সহসাধারণ সম্পাদক রেদওয়ান আহমদ, দপ্তর সম্পাদক শাহাব উদ্দিন, কার্যনির্বাহী সদস্য শাকিল আহমদ, রাহেল আহমদ, ফরহাদ আহমদ, আলী হোসেন, মিরাজুল ইসলাম, দীপ্ত দাস ও সুমন আহমদ প্রমুখ।
এসময় নিসচা সভাপতি তাহমীদ ইশাদ রিপন ও সাধারণ সম্পাদক আইনুল ইসলাম বলেন, এবারের ঈদে সড়কে জন-দূর্ভোগ লাঘবে, যানজট নিরসন ও সড়ক শৃঙ্খলার বিষয়ে আমাদের সদস্যরা ব্যাপক ভাবে কাজ করে প্রশংসিত হচ্ছেন। তবে এবার পৌর শহরে ব্যাপক গাড়ির চাপ থাকায় আমরা বিভিন্ন ভাগে বিভক্ত হয়ে প্রায় ৫ টি গুরুত্বপূর্ণ স্থানে কাজ করছি তাছাড়া আমরা ঈদের ঠিক পূর্বমুহূর্ত পর্যন্ত দিনে ও গভীর রাত পর্যন্ত নিসচার কার্যক্রম বিরামহীনভাবে পরিচালিত হচ্ছে।
