আজ সোমবার (১৩ এপ্রিল ২০২৬) বিকেল ৪টায় রাজশাহী জেলা শাখার উদ্যোগে এক ট্রাফিক সচেতনতামূলক ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে আয়োজিত এই কর্মসূচিতে সভাপতিত্ব করেন নিসচা রাজশাহী জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট তৌফিক আহসান টিটু। তার নেতৃত্বে সংগঠনের নেতৃবৃন্দ ও সড়কযোদ্ধারা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
কর্মসূচির অংশ হিসেবে সাধারণ জনগণ, পথচারী এবং চালকদের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরে সচেতনতা বৃদ্ধি করা হয় এবং চালকদের ট্রাফিক আইন মেনে সঠিকভাবে গাড়ি চালানোর জন্য অনুরোধ জানানো হয়।
এছাড়া, ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিত করতে রাজশাহী মহানগরীর লক্ষ্মীপুর মোড়ে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করেন নিসচা রাজশাহী জেলা শাখার নেতৃবৃন্দ।
আয়োজকরা জানান, সড়কে দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
