English

25 C
Dhaka
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
- Advertisement -

সাভারে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নিসচা সাভার উপজেলা শাখার সচেতনতা ক্যাম্পেইন

- Advertisements -

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতেই সাভারের রেডিও কলোনী এলাকায় সচেতনতা মূলক ক্যাম্পেইন পরিচালনা করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সাভার উপজেলা শাখা।

আজ ১৩ই মার্চ অনুষ্ঠিত এই সচেতনতামূলক কার্যক্রমে সড়ক ব্যবহারকারীদের মাঝে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। বিশেষ করে চালক ও যাত্রীদের ট্রাফিক আইন মেনে চলা, অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, নির্ধারিত লেনে চলাচল করা এবং যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

ক্যাম্পেইনে উপস্থিত ছিলেন শাজাহান মিয়া, অফিসার ইন চার্জ, সাভার হাইওয়ে থানা। তিনি সড়কে শৃঙ্খলা বজায় রাখতে চালক ও যাত্রীদের সচেতন হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

নিসচা সাভার উপজেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন-এর নেতৃত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহমুদ, অর্থ সম্পাদক মির্জা মারুফসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নিসচা নেতৃবৃন্দ বলেন, ঈদের সময় সড়কে যানবাহনের চাপ বৃদ্ধি পায়। তাই দুর্ঘটনা এড়াতে চালক, যাত্রী এবং সংশ্লিষ্ট সবাইকে সচেতন থাকতে হবে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা জানান।

নিরাপদ সড়ক প্রতিষ্ঠায় সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে নিসচা নেতৃবৃন্দ বলেন, সচেতনতা ও নিয়ম মেনে চলার মাধ্যমেই দুর্ঘটনামুক্ত সড়ক নিশ্চিত করা সম্ভব।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/yucf
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন