সড়কে নিসচা যোদ্ধা লাঞ্ছিত ঘটনায় বগুড়া জেলা শাখার প্রতিবাদ সমাবেশ

- Advertisements -

মোহাম্মদ ইমরান হোসেন, একজন সড়ক যোদ্ধা, নিসচা পরিবারের সদস্য, সড়ক নিরাপদ করার আন্দোলনের একজন যোদ্ধা। ধামরাই উপজেলা নিসচার সহসভাপতি তিনি। গত ১২ তারিখে সড়কে আইন অমান্যকারীদের হাতে তাকে লাঞ্ছিত হতে হয়েছে। তার অপরাধ উল্টোপথে আসা গাড়ীকে আইন মেনে কেন চলতে বলা হলো? তারজন্য তাকে হেনস্তা করে রাস্তা থেকে জোর করে তুলে নিয়ে শারীরিক ও মানসিক নির্যাতন করে টাকা আদায় করে নেয়া হয়। আমরা হতবাক, আমরা স্তম্ভিত। এ ঘটনার তীব্র নিন্দা ও জোর প্রতিবাদ জানিয়ে এই ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের কাছে প্রকৃত দোষী ব্যক্তিদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির দাবী জানিয়ে এক মানববন্ধনের আয়োজন করে বগুড়া নিরাপদ সড়ক চাই জেলা শাখা।

বৃহস্প্রতিবার (১৬ জুন ২০২২) সকালে বগুড়া সাতমাথায় নিসচা বগুড়া শাখার সভাপতি রোটা: মোস্তাফিজার রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপস্থিত সকল নেতাকর্মিরা।

Advertisements

বক্তারা ধামরাইস্থ প্রতীক সিরামিকস লিমিটেড এর কতিপয় কর্মী কর্তৃক নিরাপদ সড়ক চাই (নিসচা) ধামরাই উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ ইমরান হোসেনকে আক্রমণ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং নিরাপদ সড়ক চাই আন্দোলন সম্পর্কে কটুক্তি করার প্রতিবাদে নিসচা বগুড়া শাখা তীব্র নিন্দা জানিয়েছে। এসময় দোষিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

Advertisements

উক্ত মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ সাধারন সম্পাদক গোলাম রব্বানী শিপন, সাংগঠনিক সম্পাদক আলামিন মন্ডল, প্রকাশনা সম্পাদক ইমরান তালুকদার নিপু, প্রকাশনা সম্পাদক জাহিদুর রহমান, কার্যকরী সদস্য রায়হান আহম্মেদ রানা, জেসমিন, গফুর, সরিফুল, আলিমসহ অন্যান্ন নেতৃবৃন্দ।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/532c
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন