অর্ধশতাধিক গাড়ি নিয়ে শোডাউন করা সেই ছাত্রদল নেতা বহিষ্কার

- Advertisements -

নাটোরের গুরুদাসপুরে অর্ধশতাধিক গাড়ির বহর নিয়ে শোডাউন করার ঘটনায় ছাত্রদল নেতা মাসুদ রানা প্রামাণিককে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এমন প্রদর্শনীমূলক কর্মসূচি সংগঠনের শৃঙ্খলা ও নীতিমালার পরিপন্থি বলে জানিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

সোমবার (১৩ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জানায়, গুরুদাসপুর উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মাসুদ রানা প্রামাণিকের বিরুদ্ধে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। তারা জানান, সংগঠনের শৃঙ্খলা রক্ষায় ভবিষ্যতেও এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

ছাত্রদল জানায়, জ্বালানি সংকটকালীন পরিস্থিতিতে সরকারের সাশ্রয় নীতির বিপরীতে বিপুল সংখ্যক গাড়ি নিয়ে শোডাউন করা সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে এবং এটি নীতিমালার সুস্পষ্ট লঙ্ঘন।

উল্লেখ্য, রবিবার (১২ এপ্রিল) বিকেলে গুরুদাসপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ থেকে মাসুদ রানা প্রামাণিকের নেতৃত্বে প্রায় অর্ধশত হাইয়েস ও প্রাইভেটকারের একটি বহর বের হয়। বহরটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চাঁচকৈড় বাজারে গিয়ে শেষ হয়। এ সময় সমর্থকদের স্লোগানে মুখরিত হয় এলাকা। ঘটনাটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়, যা পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃত্বের নজরে এলে জরুরি ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/uopr
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন