আওয়ামী লীগের আমলে শিক্ষায় কোনো ভিশন ছিল না : ববি হাজ্জাজ

- Advertisements -

আওয়ামী লীগের আমলে দেশের শিক্ষাখাত নিয়ে কোনো ভিশন ছিল না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

রবিবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তারাব পৌর মিলনায়তনে অনুুষ্ঠিত শিক্ষার মানোন্নয়নে শিক্ষক ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগের ২০১০ থেকে ২০২৪ সাল পর্যন্ত শিক্ষার কোনো উন্নতি হয়নি। এত বছর কোনো ভিশন ছিল না। এ জায়গায় ধন্যবাদ জানাই আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানকে। তিনি ভিশন নিয়ে কাজ করছেন। আমাদের দেশে এইএসসি পাস করার পর অনেকে বিশ্ববিদ্যালয়ে চান্স পায় না। যার ফলে বিশ্ববিদ্যালয়ে লটারি দিতে হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করে বিল্ডিং বানাচ্ছি, কিন্তু ভেতরে শিক্ষা কী হচ্ছে? কারিকুলাম, ক্লাস রুম আর কনটেনসেন্সি ঠিক থাকতে হবে।

তিনি বলেন, সঠিক শিক্ষক যেন ক্লাস রুমে থাকে সেটি দেখতে হবে। এ বিষয়ে প্রধান শিক্ষকরা এগিয়ে আসুন। আগামী দিনগুলোতে শিক্ষার মান উন্নত হবে। ওপর মহল থেকে একটা সিদ্ধান্ত নেবে সোচ বাস্তবায়ন হবে না ওই দিন শেষ হতে চলেছে। আপনারা শিক্ষকরা দায়িত্ব নিন। একসঙ্গে কাজ করব। সবাইকে নিয়ে সোনার বাংলাদেশ গড়ব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মো. রায়হান কবির। এ সময় নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. আবদুস সালাম, রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জয়, সহকারী কমিশনার (ভূমি) মো. মারজানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) ফরিদ আল সোহান প্রমুখ বক্তব্য দেন।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/u6gl
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন