খালেদা জিয়া কোটি জনতার হৃদয় জয় করেছেন : গয়েশ্বর

- Advertisements -

হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কোটি জনতার হৃদয় জয় করেছেন বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

রবিবার রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।

Advertisements

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সবাই এই মানুষটিকে চায়। আমরা বিশ্বাস করি, সৃষ্টিকর্তা আমাদের দোয়া কবুল করবেন, খালেদা জিয়া সুস্থ হবেন।

তিনি বলেন, ফ্যাসিবাদকে মোকাবিলা করেছি, কিন্তু এখনো সাম্প্রদায়িক শক্তিকে মোকাবিলা করতে পারিনি। ফ্যাসিবাদের চেয়ে ভয়াবহ এই শক্তি, এরা বিভাজন তৈরি করে মানুষের মাঝে।

Advertisements

এই বিএনপি নেতা বলেন, ধর্ম ব্যবসায়ী ভণ্ডদের হাত থেকে দেশ ও মানুষকে রক্ষা করতে গেলে গণতন্ত্রের বিকল্প নেই। দেশে সুষ্ঠু ও অবাধ নির্বাচন হলে এদের অবস্থান হবে হাঁটুর নিচে।

The short URL of the present article is: https://www.nirapadnews.com/46o8
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন